শুভশ্রীর প্রেমেই সুপারহিট পরিণীতা - Songoti

শুভশ্রীর প্রেমেই সুপারহিট পরিণীতা

Share This

দেবপ্রিয় মণ্ডলঃ প্রেমে পড়লে মানুষ কিই না করে। আর সে যদি হয় পাড়ার সুপারস্টার তবে উত্তেজনার পারদ চড়ে সপ্তমে। পরিণীতা ছবির স্পেশাল প্রিমিয়ারে দেখা গেল এক বৃন্দাবন লীলা কাহিনী। এই কাহিনীতে নায়ক বাবাইদা, যে কিনা ক্লাসে ফার্স্ট হয়। তবে  প্রথম দর্শনে বাবাইদাকে টেনিদার ক্যাবলা বলে ভুল হতেই পারে। যদিও কিছুক্ষণের মধ্যেই অভিনয়ের মোক্ষম দক্ষতায় এই ধারণা ভেঙে দিয়েছেন ঋত্বিক চক্রবর্তী। স্কুলছাত্রী মেহুলের ভূমিকায় শুভশ্রী মানানসই। কিশোরী মনে আপন করে নেওয়া বাবাইদাকে দেখার অভিনয় দাগ কেটেছে। অন্যতম প্রধান চরিত্রে ফালাক রশিদের অভিনয় মন কাড়ার মত। মায়ের ভূমিকায় লাবনী সরকারের অভিনয় কিছু বলার অপেক্ষা রাখে না। দর্শক যারপরনাই খুশি এমন ছবি দেখে। তথ্য বলছে চারদিনেই ব্লকবাস্টার এক কোটি বাজেটের এই ছবি।


No comments:

Post a Comment