কলকাতা:
টিভি ৯ বাংলা সফলভাবে ভারতের বৃহত্তম এডুকেশন এক্সপো আয়োজন করে।এই
প্রদর্শনীতে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং
পেশাগত কোর্স সম্পর্কিত তথ্য তুলে ধরে। বোর্ড পরীক্ষার পর উচ্চশিক্ষার
বিভিন্ন সুযোগ সম্পর্কে জানা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই এক্সপো
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক অনন্য সুযোগ করে দেয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী
মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন টিভি৯ নেটওয়ার্কের
সিওও (ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল) শ্রী কে. বিক্রম; টিভি৯ বাংলার
ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্য; SRMB Srijan-এর
ডিরেক্টর শ্রী আশিস বেরিওয়ালা এবং K.L University-ইর অ্যাসিস্ট্যান্ট
ডিরেক্টর শ্রী শিব কুমার।
আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি ‘ওয়ান-স্টপ ডেস্টিনেশন’ বা সর্বাঙ্গীন
কেন্দ্র হিসেবে আয়োজিত এই এক্সপোতে শিক্ষাগত সুযোগ, নতুন ধরনের পেশার পথ,
শিল্প-চাহিদা অনুযায়ী কোর্স এবং দক্ষতা-ভিত্তিক কর্মসূচির প্রদর্শনী করা
হয়। এর লক্ষ্য ছিল ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ও পরিবর্তনশীল
কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলা।
অনুষ্ঠানে লাবনী মণ্ডল, অদ্রিজা গাইন, মণিমালা বেসরা, সাগর মণ্ডল, আলিয়া
পাল-সহ এমন অনেক কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো হয়, যারা নানাবিধ
প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন
প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং পরিষদীয় ও পর্যটন মন্ত্রী পশ্চিমবঙ্গ
সরকার, ড. শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিভি৯ নেটওয়ার্কের সিওও (ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল) কে. বিক্রম জানালেন: "আমাদের একটি বিনম্র উদ্যোগ-‘উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স অনার’, যার মাধ্যমে আমরা সেইসব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও সম্মান জানাই যারা শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ নিষ্ঠা ও প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। এই প্রতিষ্ঠানগুলো কেবল জ্ঞানার্জনের কেন্দ্রই নয়, বরং এগুলি পরিবর্তন ও অগ্রগতিরও অন্যতম চালিকাশক্তি। টিভি৯ বাংলায় আমরা বিশ্বাস করি যে, গুণগত শিক্ষা একটি সমৃদ্ধ সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই উদ্যোগের মাধ্যমে আমরা নিষ্ঠা, অধ্যবসায়, উদ্ভাবন এবং নেতৃত্বের সেইসব কাহিনী তুলে ধরতে চাই, যা প্রকৃত অর্থেই স্বীকৃতি ও প্রশংসার দাবিদার।" অনুষ্ঠানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে: Adamas University; Brainware University; Budge Budge Institute of Technology; Centurion University of Technology and Management; Dr. B.C. Roy Engineering College, Durgapur; Guru Nanak Institute of Dental Sciences & Research; Guru Nanak Institute of Technology; International Institute of Nursing & Research (A Unit of Nirmala Foundation); University of Engineering & Management; JIS University; JT College of Management Studies, Kolkata; Kingston Educational Institute; MCKV Institute of Engineering; NCSM Foundation; Nopany Institute of Healthcare Studies; NSHM Knowledge Campus, Durgapur; OmDayal Group; Praxis Business School, Kolkata; Sanaka Educational Trust; Santiniketan Medical College & Hospital; Sister Nivedita University; Shadajharmoni; Sikkim Manipal Institute of Technology; Supreme Knowledge Foundation; TEM Management College; The Bandhan School; and Vidyasagar Pharmaceutical College of Education (JNMS Educational Hub). টিভি৯ বাংলা তার মূল্যবান সহযোগী ও নিবেদনে রয়েছে Novesta Group, Lalbaba Rice, Khukumoni Sindoor & Alta, and AKMA Group—সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করছে; তাদের অবদানই এই উদ্যোগকে অভূতপূর্ব সাফল্যমণ্ডিত করে তুলেছে।

No comments:
Post a Comment