শারদীয়ার প্রাক্কালে যৌনকর্মীদের নিয়ে দেবী বন্দনার আয়োজন করল সৃষ্টি ডান্স একাডেমি - Songoti

শারদীয়ার প্রাক্কালে যৌনকর্মীদের নিয়ে দেবী বন্দনার আয়োজন করল সৃষ্টি ডান্স একাডেমি

Share This


দেবপ্রিয় মণ্ডল, সল্টলেকঃ বাতাসে পুজো পুজো গন্ধ। বাঙালি ব্যস্ত পুজোর কেনাকাটায়। তবে শহরের আনাচে কানাচে ঘুরে দেখলেই জানতে পারবেন শত আনন্দেও মিশে আছে এক টুকরো দুঃখ। শোভাবাজার, বৌবাজার, গড়িয়া, কালিঘাট, খিদিরপুর, লেবুবাগান ও টালিগঞ্জ এবংশহরের বিভিন্ন প্রান্তে রয়েছে যৌনপল্লী। সূত্র অনুযায়ী, কলকাতায় প্রায় ছয় হাজার মানুষ যুক্ত এই আদিমতম পেশায়। শরৎকাল এলেই এই পাড়া থেকে মাটি নিয়ে যান মৃৎশিল্পীরা, যা লাগে দূর্গা প্রতিমা গড়তে। তবে পুজোতে তাঁরাই থাকেন ব্রাত্য। সমাজের মতে ওরা নাকি নীচু জাত। তাই এদের সন্মান জানাতে এগিয়ে এল সৃষ্টি ডান্স একাডেমি। এদিন সল্টলেকের রবীন্দ্র-ওকাকুরা ভবনেআয়োজন করা হল এক ফ্যাশন শোএর, নাম ‘দেবী বন্দনা’। ফ্যাশনসম্রাজ্ঞী ইরানি মিত্রের সহযোহিতায় এই শোতে অংশ নেন ১২ জন যৌনকর্মী। তাঁদের সকলের জীবনের গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল এরাই তো আসল ‘দূর্গা’। শোতে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, পণ্ডিত প্রদ্যুৎমুখার্জি, ড. সুজয় কুমারচন্দ, পরান ব্যানার্জি, শতরূপা স্যানাল, মৌবনি সরকার প্রমুখ।

No comments:

Post a Comment